আ হ মল্লিক মিডিয়া সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে কাল উদ্বোধন করা হলো বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির নতুন মিডিয়া সেন্টার ও লাইব্রেরি। সমিতির প্রয়াত সভাপতি আতাউল হক মল্লিকের নামে হয়েছে এই মিডিয়া সেন্টার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সমিতির এই মিডিয়া সেন্টারে বসে সদস্যরা পেশাগত কাজে ব্যবহার করতে পারবেন প্রজেক্টর, তারবিহীন ইন্টারনেট, কম্পিউটার। সুযোগ পাবেন দৈনিক পত্রিকা, ম্যাগাজিন ও ক্রীড়াবিষয়ক বই পড়ারও। কাল এই মিডিয়া সেন্টার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। —বিজ্ঞপ্তি