আংটি সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম তো করছেন অনেক দিন থেকে। কিন্তু গাঁটছড়া বাঁধছেন কবে? প্রশ্নটা ছুড়ে দিতেই ব্যাকহ্যান্ড খেললেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। গায়ক প্রেমিক রেডফুকে এখনই বিয়ের কথা ভাবছেন না। কিন্তু পরে কোনো একসময় নিশ্চয়ই করবেন। তখন? এবার আজারেঙ্কা দিলেন একটা শর্ত। যে হীরার আংটি দিয়ে রেডফু তাঁকে প্রস্তাব দেবেন, সেটা বেশ বড় হতে হবে। কতটা বড়? অন্তত ররি ম্যাকইলরয় ক্যারোলিন ওজনিয়াকিকে যেটা দিয়েছেন, সেটার থেকে তো বটেই। ওজনিয়াকির আংটি ছিল পাক্কা আট ক্যারেটের। রেডফু এখন আংটি অভিযান শুরু করতে পারেন! এএফপি।