আইএবি ইনডোর টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁওয়ের আইএবি সেন্টারে কাল শুরু হয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) ইনডোর টুর্নামেন্ট। এতে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে অংশ নিচ্ছেন মোট ৫৩ জন খেলোয়াড়। একক, দ্বৈত ও দলগত—ইভেন্ট এই তিনটি। ফাইনাল ২৬ মার্চ। কাল টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থপতি মোবাশ্বের হোসেন। উপস্থিত ছিলেন সাবেক টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ অনেকে।—বিজ্ঞপ্তি।