আইওসির নতুন সভাপতি টমাস বাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায় নিলেন জ্যাক রগ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) শুরু হলো টমাস বাখ যুগ। আইওসির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান এই সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক।
সভাপতি পদের জন্য বাখের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউক্রেনের কিংবদন্তি পোলভল্টার সের্গেই বুবকাসহ আরও পাঁচ জন। তবে গতকাল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে সংখ্যাগরিষ্ঠ ভোটে শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন ১৯৭৬ সালে মন্ট্রিয়ল অলিম্পিকে ফেন্সিংয়ে সোনাজয়ী বাখ। এর আগে আইওসির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইওসির সভাপতি হিসেবে আগামী আট বছর দায়িত্ব পালন করবেন তিনি। বহুভাষাবিদ বাখ আইওসির নবম সভাপতি। ওয়েবসাইট।