আইওসির সভাপতি হতে চান বুবকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল ভোল্টের জীবন্ত কিংবদন্তি তিনি। খেলোয়াড়ি জীবনে যা অর্জন, সেটার কারণেই সের্গেই বুবকাকে সর্বকালের সেরা অ্যাথলেটদের একজন মেনে নেবেন অনেকে। বিশ্বজয়ী অ্যাথলেটের এই ভাবমূর্তি কাজে লাগিয়েই হয়তো এবার একজন সফল ক্রীড়া প্রশাসক হতে চাইছেন সাবেক ইউক্রেনিয়ান পোল ভোল্টার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বুবকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নিজেকে সভাপতি পদে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করবেন তিনি।তবে আইওসির সভাপতি হওয়াটা খুব সহজ হবে না অলিম্পিকজয়ী এই তারকার জন্য। প্রতিদ্বন্দ্বী বাকি পাঁচজন প্রশাসক হিসেবে বয়স-অভিজ্ঞতা সব দিক থেকেই তাঁর চেয়ে এগিয়ে। তবে একেবারে কম যান না বুবকাও। ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত টানা নয় বছর তিনি আইওসির নির্বাহী কমিটিতে অ্যাথলেটদের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। রয়টার্স।