আইটিএফ আন্তর্জাতিক টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি র্যাংগস আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্টের এককে বাংলাদেশের ছেলেমেয়েদের কোনো আশা নেই। রুস্তম আলী, আয়েশা, শারমিন, সাবিহা—সবাই হেরে বিদায় নিয়েছেন। কাল অবশ্য বালক দ্বৈতে জয় পেয়েছেন বাংলাদেশের ছেলেরা। রমনা টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাংলাদেশের রণজিত পাশি ও সজীব পাশি ৭-৬, ১-৬, ৬-৪ গেমে হল্যান্ডের জর্ডান জানঝেন ও থাইল্যান্ডের থংভিনিত পাওয়ারাদি জুটিকে এবং উ ওয়াই মং মারমা ও দেলোয়ার হোসেন ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে কোরিয়ার চুং হায়াক ও সাংচেয়ল জুটিকে হারিয়েছেন।