আইটিএফ চ্যাম্পিয়ন জোকোভিচ-সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। উঠেছেন ফ্রেঞ্চ ও ইউএস ওপেনের ফাইনালে। বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারই পেলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফের) এ বছরের চ্যাম্পিয়ন এই সার্বিয়ান। টানা দুবার আইটিএফ চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। উইম্বলডন ও ইউএস ওপেন জেতার জন্য মহিলা বিভাগে পুরস্কারটি পেয়েছেন সেরেনা উইলিয়ামস। সেরেনাও বছরটা শেষ করেছেন জোকোভিচের মতো শীর্ষে থেকেই। দ্বৈতে জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্রায়ান ভাইয়েরা—মাইক ব্রায়ান ও বব ব্রায়ান। ইতালির সারা এরানি ও রবার্তা ভিঞ্চি জিতেছেন মেয়েদের দ্বৈতে। প্যারা অলিম্পিকে সোনা জেতার পুরস্কার পেয়েছেন হল্যান্ডের এসথার ভার্জির। পুরুষদের এই বিভাগে বিজয়ী ফ্রান্সের স্টেফান হুদেত। এএফপি।