আইটিএফ টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি র্যাংগস ২৫তম আইটিএফ জুনিয়র টেনিসের বালক এককে চ্যাম্পিয়ন হয়েছে নেভেন ক্রিভোকুচা ও বালিকা এককে তীর্থা ইসকা। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক এককের ফাইনালে ক্রোয়েশিয়ার ক্রিভোকুচা ৬-৩, ৬-১ গেমে হারিয়েছে ভারতের তেজাস কাপুরকে। বালিকা এককের ফাইনালে ভারতের তীর্থা ইসকা ৬-৪, ৬-১ গেমে হারিয়েছে সিঙ্গাপুরের রিয়া দেশিকে। প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি দেশের ৩৭ জন বালক ও ২৩ জন বালিকা।