আইটিএফের সেরা জোকোভিচ-সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি করে গ্র্যান্ড স্লাম। এর তিনটি করেই নিয়ে গেছেন তাঁরা দুজন। নোভাক জোকোভিচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। সেরেনা জিতেছেন অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ ও উইম্বলডন। ধারাবাহিক এই সাফল্যে র্যা ঙ্কিংয়ের ১ নম্বর হিসেবে তাঁদের বছর শেষ করাটা নিশ্চিত হয়েছে অনেক আগেই। বছরজুড়ে ভালো খেলার আরেকটি স্বীকৃতি মিলল এবার। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) বর্ষসেরা পুরুষ ও মহিলা খেলোয়াড় হয়েছেন তাঁরা। সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস মহিলা দ্বৈতের সেরা জুটির সম্মান পেয়েছেন। এএফপি।