আইনজীবী সাজিদাকে বিয়ে করছেন আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিপদের বন্ধু’ আইনজীবী সাজিদা মালিককে শিগগির বিয়ে করতে যাচ্ছেন মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানি এই ফাস্ট বোলারের ওপর বহাল রয়েছে পাঁচ বছর নিষেধাজ্ঞার খড়গ। লন্ডনে স্পট ফিক্সিং মামলা চলার সময় আমিরের আইনজীবী হিসেবে কাজ করেছেন সাজিদা। পাকিস্তানি দৈনিক ‘জং’-এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, যুক্তরাজ্যে জন্ম নেওয়া সাজিদার সঙ্গে আমিরের পরিচয় ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, একসময় প্রেম। দুজনেই এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ইংরেজির পাশাপাশি পাঞ্জাবি ভাষাতেও বেশ দক্ষ সাজিদা সম্প্রতি লাহোরে এসেছেন। উদ্দেশ্য, আমিরের মা-বাবার সঙ্গে সাক্ষাত্। বয়সে আমিরের চেয়ে কয়েক বছরের বড় সাজিদা।যুক্তরাজ্যের কারাগারে তিন মাস জেল খেটে গত সপ্তাহে দেশে ফিরেছেন ১৯ বছর বয়সী আমির। এত দিন গুঞ্জন ছিল, আইসিসির দেওয়া পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন তিনি। তবে আইসিসি নিশ্চিত করেছে, আমির তাঁর আইনজীবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি আপিল করবে না।