আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারির পর সেই ম্যাচে প্রথম জয় পেয়েছিল পাকিস্তান। ব্রিটিশ ট্যাবলয়েড সান খবর প্রকাশ করে, ওভালে ম্যাচ শুরুর আগেই নাকি পাকিস্তানের ইনিংসের বিস্তারিত জানতেন জুয়াড়িরা! তবে তদন্তে আইসিসি সন্দেহজনক কিছু খুঁজে না পাওয়ায় ট্যাবলয়েডটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।বোর্ডের আইন উপদেষ্টা তাফাজ্জল রিজভী ক্রিকইনফোকে বলেন, ‘প্রথম দিন থেকেই আমাদের অবস্থান পরিষ্কার ছিল। ভিত্তিহীন সংবাদ প্রচার করে আমাদের হেয় করা হয়েছে। আইসিসি কোনো সত্যতা খুঁজে পায়নি। এখন ট্যাবলয়েডটির বিরুদ্ধে পদেক্ষপ নেওয়ার জন্য আইনি দিকগুলো খতিয়ে দেখছি আমরা।’সানের দাবি ছিল, ম্যাচ শুরুর আগেই পাকিস্তানের ইনিংসের বিস্তারিত জানতেন ভারত ও দুবাইয়ের জুয়াড়িরা। টের পেয়ে পত্রিকাটি আইসিসির কর্মকর্তাদের জানায়। পাকিস্তানের ক্রিকেটারদের সতর্ক করার সিদ্ধান্ত নেন আইসিসির কর্মকর্তারা। কিন্তু ততক্ষণে ম্যাচ শুরু হয়ে যায়। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতও এ খবরের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছিলেন। তবে তদন্তের পর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দুই সপ্তাহ আগে নিশ্চিত করেছে আইসিসি।