আইপিএল আদলের এসএলপিএলে ৭ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল মানেই অর্থের ছড়াছড়ি। এর চোখ ধাঁধানো অর্থ আর বাহারি রং ছুঁয়েছে ক্রিকেট বিশ্বকেও। ভারতীয় প্রিমিয়ার লিগের দলগুলো যেন একেকটা সোনার ডিমপাড়া রাজহাঁস। এমন লোভনীয় লিগ আয়োজন করতে কার না লোভ জাগে! লোভ সামলাতে না পেরে অনেকটা ভারতীয় প্রিমিয়ার লিগের আদলে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। যার নাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ, সংক্ষেপে এসএলপিএল।ক্রিকইনফো জানিয়েছে, এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার সাতটি প্রদেশ অংশ নেবে। আইপিএলের মতো এখানেও থাকবেন বিদেশি খেলোয়াড়। শ্রীলঙ্কান ও বিদেশি খেলোয়াড়দের মিশেলে প্রতিটি দলে ১৬ থেকে ১৮ জন ক্রিকেটার থাকবে। তবে প্রতিটি ম্যাচে কোনো দল সর্বোচ্চ চার জন্য বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে।আইপিএলের সঙ্গে এসএলপিএলের কিছুটা পার্থক্য আছে। ক্রিকেটারদের দলে নেওয়ার ধরনটাই ধরা যাক। আইপিএলে ক্রিকেটারদের নিলামের মাধ্যমে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজগুলো। তবে এসএলপিএলে নিলামের ব্যবস্থা থাকবে না। দলগুলোর চাহিদা অনুসারে বিদেশি ক্রিকেটার বেছে দেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।এসএলপিএলের প্রথম আসর মাঠে গড়াবে আগামী জুলাইয়ের শেষের দিকে, চলবে ১৮ দিনের মতো। পাঁচ বছরের জন্য লিগের স্বত্ব কিনেছে সিঙ্গাপুর-ভিত্তিক ‘সমারসেট এন্টারটেইনমেন্ট’। টিভি-স্বত্বও ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শহীদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, হার্শেল গিবস, কেভিন ও’ব্রায়েনদের মতো ক্রিকেটার অংশ নেবেন। ভারতীয় কয়েকজন ক্রিকেটারকে আনারও চেষ্টা চালিয়ে যাচ্ছে এসএলপিএল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক না হলে কাউকেই এখানে অংশ নিতে দিতে আপত্তি নেই তাদের। ওয়েবসাইট।