আইপিএল কেলেঙ্কারির নতুন তদন্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত হয়েছে। অপরাধের মাত্রানুযায়ী দোষীদের শাস্তিও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাকিদের নামে অভিযোগ গঠন করা হয়েছে। তাতেই অবশ্য ঝামেলা চুকে যাচ্ছে না। গতকাল আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা নিয়ে নতুন করে তদন্তের সুপারিশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, একজন সাবেক বিচারপতিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটির নামও প্রস্তাব করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। ফলে তৃতীয় মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হওয়া এন শ্রীনিবাসনের দায়িত্ব ফিরে পাওয়ার ব্যাপারটি আরও দীর্ঘায়িত হলো। ওয়েবসাইট।
ফিক্সিং কেলেঙ্কারির হোতাদের সঙ্গে চেন্নাই সুপার কিংসের প্রধান কর্মকর্তা ও শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পানের নাম এসেছে। দুর্নীতির অভিযোগ ওঠে শ্রীনিবাসনের বিরুদ্ধেও। কিন্তু তদন্ত কমিটি এর সত্যতা খুঁজে পায়নি। ভিন্নমত পোষণ করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আদালতে রিট করে। সেই রিটেরই শুনানি শেষে দুই সদস্যের বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এ কে পাটনায়েক আদালতে বলেন, ‘আমরা চাই, এই কমিটি স্পট ফিক্সিংয়ের তদন্ত করবে এবং তদন্ত শেষে আমাদের কাছে রিপোর্ট দেবে।’