আইপিএল জানালা চান ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ সদস্যের দল। কিন্তু স্টুয়ার্ট ল ইংল্যান্ডের বিমানে উঠছেন ৮ জনকে নিয়ে! বাকি আটজন ব্যস্ত আইপিএলে। দুজনকে নিয়ে অধিনায়ক তিলকরত্নে দিলশান ইংল্যান্ড যাবেন ১১ মে। বাকি ৫ জন ১৮ মে। সব মিলিয়ে কঠিন এক সিরিজের আগে প্রস্তুতিটা যথার্থ হচ্ছে কি না, তা নিয়ে সংশয় থাকবে। ল গোটা দলকে একসঙ্গে পাচ্ছেন টেস্ট সিরিজ শুরুর সপ্তাহ খানেক আগে। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত কোচ বাস্তবতাও বুঝতে পারছেন। মানছেন, এত বড় অঙ্কের অর্থের হাতছানি পায়ে দলা কঠিন। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানের দাবি তাই আইপিএল জানালার, ‘আমি যেভাবে দেখছি, ছেলেরা আইপিএলে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে। একদিক থেকে শুধু ট্রেনিংয়ের চেয়ে এটা ভালো। কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে আইপিএলের জন্য একটা নির্দিষ্ট জানালা অবশ্যই প্রয়োজন।’ ওয়েবসাইট।