আইপিএল থেকে কোচি বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি ভঙ্গের অপরাধে আইপিএল থেকে কোচি টাসকারস কেরালাকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষে এ খবর দিয়েছেন বোর্ডের নতুন সভাপতি এন শ্রীনিবাসন।শ্রীনিবাসন বলেন, চুক্তি লঙ্ঘন করেছে কোচি টাসকারস। এ কারণে আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। কোচির আবারও আইপিএলে ফিরে আসার সম্ভাবনা প্রশ্নে নতুন বোর্ড প্রেসিডেন্টের জবাব, ‘কোচি চুক্তির যে শর্ত ভঙ্গ করেছে, তা প্রতিকারযোগ্য নয়।’চুক্তি অনুযায়ী, ব্যাংক গ্যারান্টি হিসেবে ভারতীয় বোর্ডকে বার্ষিক ১৫৬ কোটি রুপি দেওয়ার কথা ছিল কোচির। কিন্তু ফ্র্যাঞ্চাইজটি চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করেনি। এখন চুক্তি ভঙ্গের অপরাধে কোচি বাদ পড়ায় আইপিএলে ফ্র্যাঞ্চাইজের সংখ্যা ১০ থেকে নেমে দাঁড়াল নয়টিতে। ওয়েবসাইট।