আইপিএল নিলামে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম আইপিএলের নিলামে তোলার জন্য বিসিবি প্রস্তাব করেছিল বাংলাদেশের নয় ক্রিকেটারের নাম। চূড়ান্ত তালিকায় থাকলেন শুধু তামিম ইকবাল। তাঁর ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ হাজার ডলার। আগামী ৪ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে বসছে নিলাম। নিলামের তালিকায় আছেন মোট ১৪৪ জন ক্রিকেটার। মধ্যবর্তী নিলামেও এত বেশিসংখ্যক ক্রিকেটারের হাতুড়ির নিচে যাওয়ার কারণ কোচির বাদ পড়া। সর্বোচ্চ চার লাখ ডলার ভিত্তিমূল্য রাখা হয়েছে কোচির লক্ষ্মণ, শ্রীশান্ত ও ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে সোয়ানের। প্রথমবারের মতো আইপিএলের নিলামে উঠছেন মিচেল জনসন, পিটার সিডল, স্টুয়ার্ট ম্যাকগিল, ভারনন ফিল্যান্ডাররা। ওয়েবসাইট।