আইপিএল নিলামে সাত বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম তালিকায় আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ভিত্তিমূল্য বা ‘বেস প্রাইস’ সবচেয়ে বেশি রাখা হয়েছে সাকিব আল হাসানের। এই অলরাউন্ডারকে দলে পেতে সর্বনিম্ন এক কোটি রুপি খরচ করতে হবে দলগুলোকে। এবার আইপিএলে লেনদেন হবে রুপির হিসেবে।
ভিত্তিমূল্যের ভিত্তিতে বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল আছেন দুইয়ে। এই উদ্বোধনী ব্যাটসম্যানের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। এ ছাড়া নিলামের তালিকায় আছেন নাসির হোসেন, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহ। এঁদের প্রত্যেকের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। ওয়েবসাইট।