আইপিএল বাধা পেরোবে আশা টেন্ডুলকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলার পথ কারও জন্যই মসৃণ নয়। বন্ধুর পথ পাড়ি দিয়েই এগিয়ে যেতে হয় সামনে। আইপিএলও সাম্প্রতিক বিতর্ক আর সব ঝুট-ঝঞ্ঝাট সামাল দিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদী শচীন টেন্ডুলকার। মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক জীবনের সেই চিরচেনা দর্শনকেই উদাহরণ হিসেবে টেনে আনলেন, ‘জীবনের চলার পথ সব সময়ই মসৃণ হয় না। কঠিন সময় আসেই। এসব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হয়। আমি নিশ্চিত, যেসব বাধা (আইপিএলের সামনে) এসেছে, ক্রিকেট দিয়েই সেটি পেরিয়ে যাওয়া সম্ভব।’আইপিএলে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যে মানের খেলা হয়, সেটাই কোটি টাকার এই টুর্নামেন্টের সঙ্গে লেপ্টে থাকা বিতর্ক আর অনিয়মের শ্যাওলা-ময়লা দূর করে দেবে বলে বিশ্বাস ভারতীয় ব্যাটিং কিংবদন্তির, ‘যখন লাখো লাখো মানুষ এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে, এসব ঘটনা পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব। (আইপিএলের ম্যাচ দেখার জন্য) মানুষ ব্যাকুল হয়ে অপেক্ষা করে। প্রতি সন্ধ্যায় তারা টিভি খুলে বসে একটা দুর্দান্ত ম্যাচ দেখার আশায়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এসব বাধা পেরিয়ে যাওয়া সম্ভব।’আইপিএলের খেলার ভক্তরা নিশ্চয়ই টেন্ডুলকারের সঙ্গে এক হয়ে প্রার্থনা করবে। যদিও মাঠের বাইরে আইপিএল কতটা নীতি মেনে চলেছে, এটা প্রশ্নবিদ্ধ। দলগুলো, আইপিএলের সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছিল আগেই। এবার তদন্ত হচ্ছে খেলোয়াড়দের বেতন নিয়ে কোনো অনিয়ম হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে। ভারতের সংসদের বাজেট অধিবেশনের আলোচনাতেও বড় জায়গাজুড়ে থাকছে আইপিএল বিতর্ক। সাংসদদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সরকার এবং বিরোধী পক্ষের সাংসদদের নিয়ে একটি যৌথ সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হোক। তাতে নিরপেক্ষ তদন্ত হবে। আসল চিত্রটা উঠে আসবে।আইপিএল নিয়ে চলা এই শোরগোলের মধ্যেই মুখ খুললেন সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। আইপিএলের গভর্নিং কাউন্সিলের অন্যতম এই সদস্য স্বীকার করেছেন, অভিভাবক কমিটি হিসেবে যতটা ভূমিকা, দেখভাল করা উচিত ছিল, গভর্নিং কাউন্সিল সেটি করতে পারেনি। ওয়েবসাইট।