আইপিএল শেষ টেন্ডুলকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই ইন্ডিয়ানস জিতুক বা হারুক, তিনি আর আইপিএলে খেলবেন না এমন একটা আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। জিতে যাওয়ায় অনেক কিছু সহজ হয়ে গেল শচীন টেন্ডুলকারের জন্য। আইপিএলের ষষ্ঠ আসরে এসে প্রথম শিরোপা জিতল মুম্বাই। কলকাতার ইডেন গার্ডেনসে বহুপ্রতীক্ষিত শিরোপা-উৎসবে মাতলেন টেন্ডুলকার। উৎসবে এসে মিললেন তাঁর স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারা। আর এর কিছুক্ষণ পরই সুনীল গাভাস্কারের কাছে টেলিভিশন সাক্ষাৎকারে ঘোষণা দিলেন আইপিএল-অবসরের, ‘আমার মনে হয়, আইপিএলে খেলা শেষ করার জন্য এটাই সঠিক সময়। বয়স ৪০ হয়ে গেছে এটা মেনে নিতেই হবে। আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম আইপিএলে এটাই হবে আমার শেষ মৌসুম।’ওয়ানডে থেকে অবসরের ঘোষণাটা দিয়েছিলেন গত বছরের শেষে। এবার আইপিএল থেকেও বিদায় মানে সীমিত ওভারের ক্রিকেটে আর হয়তো দেখাই যাবে না ব্যাটিং জিনিয়াসকে। চ্যাম্পিয়ন হওয়ায় পরেরবার চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলবে মুম্বাই। কিন্তু তাতে নিজে খেলবেন কি না, সেটা এখনো পরিষ্কার করে বলেননি টেন্ডুলকার।আইপিএল থেকে বিদায়বেলায়ও সমর্থকদের জন্য এটুকু রহস্য রেখে গেলেন লিটল মাস্টার! ওয়েবসাইট।