আইপিএল শেষ শেবাগের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের অবস্থা ভালো নয়। আইপিএলের পয়েন্ট তালিকায় নিচের দিকে বীরেন্দর শেবাগের দল দিল্লি ডেয়ারডেভিলস। তবে দিল্লির সমস্যাটা এখন আগের চেয়েও প্রকট। কাঁধের ইনজুরির কারণে যে আইপিএল শেষ হয়ে গেছে অধিনায়ক শেবাগের!শেবাগের ইনজুরি প্রভাব ফেলবে ভারতীয় দলেও। আগামী মাসে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। অস্ত্রোপচারের জন্য লন্ডনে যেতে হবে শেবাগকে। আর অস্ত্রোপচার হলে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই মারকুটে ব্যাটসম্যানের সম্ভাবনা নেই বললেও চলে। এমনকি আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরেও অনিশ্চিত শেবাগ।শেবাগের কাঁধের এই ইনজুরি নতুন নয়, ২০০৯ সালে একবার অস্ত্রোপচার করতে হয়েছিল। আইপিএলের চলমান আসর জুড়েই কাঁধের সমস্যা ছিল, খেলেছেন ব্যথা নিয়েই। দলের অবস্থা ভালো না হলেও ব্যক্তিগতভাবে সফল শেবাগ। ১১ ম্যাচে ৩৮.৫৪ গড়ে সংগ্রহ ৪২৪ রান। ওয়েবসাইট।