অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং জে পি ডুমিনির লড়াকু ব্যাটিংয়ের ওপর ভর করে দিল্লি ডেয়ার ডেভিলসকে ১৭৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ডেকান চার্জার্স।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক বীরেন্দর শেবাগ। তৃতীয় ওভারেই ওপেনার দ্বারকা রবি তেজার উইকেট তুলে নিয়ে সেই সিদ্ধান্তের যথার্থতাও বেশ ভালোমতো প্রমাণ করেছিলেন আভিস্কার সালভি। কিন্তু এরপর ৩ নম্বরে ব্যাট করতে নেমে শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক সাঙ্গাকারা—দ্বিতীয় ও তৃতীয় উইকেটে শেখর ধাওয়ান ও ডুমিনিকে সঙ্গে নিয়ে যোগ করেন ৩৯ ও ২৯ রান। ১২তম ওভারে ৩৬ বলে ৪৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাঙ্গাকারা। তবে সাঙ্গাকারা আউট হয়ে গেলেও দিল্লি বোলারদের খুব বেশি স্বস্তিতে থাকতে দেননি জে পি ডুমিনি। চতুর্থ উইকেটে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে নিয়ে তিনি গড়েন ৭১ রানের অসাধারণ এক জুটি। ৩১ বলে ৫৫ রানের ঝোড়ো এক ইনিংস খেলে দুঃখজনকভাবে রানআউটের শিকার হন ডুমিনি। ক্রিস্টিয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৭ রানে। দিল্লির পক্ষে ২টি উইকেট নিয়েছেন অজিত আগারকার।