আইপিএল: পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে আজকের দ্বিতীয় খেলায় জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সকে ১২০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে পাঞ্জাব কিংস ইলেভেন।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর। শুরুতে কলকাতা বোলারদের ওপর চড়াও হয়ে খেলার চেষ্টা করেছিলেন পাঞ্জাব অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। কিন্তু খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সাবেক এই অসি উইকেট রক্ষক। অষ্টম ওভারে ইকবাল আবদুল্লাহর বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ২৬ রান করে। তারও আগে সাজঘরমুখী হয়েছিলেন পল ভালতাথি (৭) ও শন মার্শ (৫)। চার নম্বরে ব্যাট করতে নেমে ৪২ বলে ৪২ রানের লড়াকু এক ইনিংস খেলে সংগ্রহটাকে কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে যান দিনেশ কার্তিক। শেষ মুহূর্তে ডেভিড হাসির ১৫ ও বিপুল শর্মার হার না মানা ১৬ রানের সুবাদে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান। কলকাতার পক্ষে দুটি উইকেট নিয়েছেন ইকবাল আবদুল্লাহ।