আইপিএল: পুনেকে ২১ রানে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য পুনে ওয়ারিয়র্সকে ১৬২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ানস। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মুম্বাইয়ের স্কোরবোর্ডে জমা হয় ১৬১ রান।তৃতীয় ওভারেই ওপেনার আইডেন বিলজার্ডকে সাজঘরে ফিরিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের যৌক্তিকতা বেশ ভালো মতোই প্রমাণ করেছিলেন আলফানসো থমাস। দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়ে সেই ধাক্কা কিছুটা সামলে নিয়েছিলেন অধিনায়ক শচীন টেন্ডুলকার ও আম্বাটি রাইডু। দলীয় ৫৮ রানের মাথায় টানা দুই ওভারে এই শচীন (২৪) ও রাইডুকে (২৭) আউট করে পুনেকে খেলায় ফেরান যুবরাজ সিং। এরপর বড় কোন পার্টনারশিপ গড়ে তুলতে না পারলেও থিরুমালাসেট্টি সুমনের ৩৬ ও কাইরন পোলার্ডের ৩০ রানের সুবাদে ১৬১ রানের লড়িয়ে পুঁজি সংগ্রহ করে মুম্বাই। পুনের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন জেরম টেলর, যুবরাজ সিং ও লেগস্পিনার রাহুল শর্মা।