আইপিএল: রোহিত হারাল ডেকানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মাই হারাল ডেকান চার্জার্সকে।এর আগে শেখর ধাওয়ান, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও ক্যামেরন হোয়াইটের লড়াকু ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৩৮ রান তোলে ডেকান। সর্বোচ্চ ৪১ রান এসেছে ওপেনার ধাওয়ানের ব্যাট থেকে। মুম্বাইয়ের পক্ষে মাত্র ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন মুনাফ প্যাটেল। ২৭ রানে ৩টি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা।১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে জয় পায় মুম্বাই। রোহিতের ৫০ বলে অপরাজিত ৭৩ রানে শেষ বলে লক্ষে পৌঁছায় মুম্বাই। এছাড়াও পোলার্ড ১৮ বলে ২৪ রানে করেছেন। ডেকানের ডেল স্টেইন ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি সাঙ্গাকারার নেতৃত্বাধীন ডেকান চার্জার্স। মাত্র ৯ রানের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন ওপেনার পার্থিব প্যাটেল ও ভারত চিপলি। এরপর তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দিয়েছিলেন শেখর ধাওয়ান ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন ধাওয়ান। চতুর্থ উইকেটে আবার ৩৬ রানের জুটি গড়েন ক্রিশ্চিয়ান ও সাঙ্গাকারা। তবে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অধিনায়ক সাঙ্গাকারা। সাজঘরে ফিরেছেন ১৪ রান করে। পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক একটা স্কোর এনে দেন ক্রিশ্চিয়ান ও ক্যামেরন হোয়াইট। ৩৯ রান করে আউট হন ক্রিশ্চিয়ান। ২২ বলে ৩০ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ক্যামেরন হোয়াইট। ওয়েবসাইট।