আইপিএলকে তোপ আন্না হাজারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের পাঁচ আসরের মধ্যে মাঠের ক্রিকেটে সেরা নিঃসন্দেহে এবারের আসর। তবে শেষের দিকে এসে মাঠের ক্রিকেটকে ছাপিয়ে গেছে মাঠের বাইরের নানা ঘটনা। একের পর এক বিতর্ক এমনভাবে ঘিরে ধরেছে যে আইপিএলকে এখন বলা হচ্ছে ‘ইন্ডিয়ান প্রবলেম লিগ!’ সর্বশেষ ‘রেভ পার্টি’ কাণ্ডের পর সোচ্চার হয়েছেন আন্না হাজারে। এই সমাজকর্মীর মতে, ভারতীয় সংস্কৃতি আর তরুণদের ধ্বংস করছে আইপিএল।রোববার রাতে মুম্বাইতে এক পার্টি থেকে মাদক সেবনের অভিযোগে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ। পার্টিতে ছিলেন পুনে ওয়ারিয়র্সের দুই ক্রিকেটার ওয়েইন পারনেল ও রাহুল শর্মাও। এর আগে পমার্সবাখ-কাণ্ড, ম্যাচ পাতানোর অভিযোগে সমালোচনার নানা তির ছুটছে আইপিএলের দিকে। সমালোচকদের দলে নতুন নাম হাজারে, ‘আইপিএল এখানে ভিনদেশি সংস্কৃতি নিয়ে এসেছে। তরুণ সম্প্রদায়ের ওপর এ প্রভাব হবে ভয়াবহ। আইপিএলের মালিকেরা পশুর মতো খেলোয়াড়দের কেনে।’বিভিন্ন দাবির পক্ষে জনমত গঠনে ১ মে থেকে পাঁচ সপ্তাহের জন্য মহারাষ্ট্র সফর করছেন আলোচিত এই সমাজকর্মী। রোববার রাতের পার্টি থেকে ধরা পড়া ব্যক্তিদের কেউ দোষী সাব্যস্ত হলে সুপারিশ করলেন কঠোর শাস্তির, ‘দোষী প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। মাদক নেওয়া গুরুতর অপরাধ, প্রাপ্য শাস্তি তাদের ভোগ করা উচিত।’ ওয়েবসাইট।