আইপিএলকে মুশফিকের 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচকেরা আইপিএলের নিলামের জন্য নাম চূড়ান্ত করেছিলেন আট ক্রিকেটারের। ফরম পূরণ করে পাঠালেই বাংলাদেশের এই আট ক্রিকেটার উঠে যেতেন আইপিএলের নিলামে। কিন্তু সাতজন ফরম পূরণ করলেও করেননি জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
আইপিএলের নিলামের জন্য বিসিবির কাছে খেলোয়াড়দের নাম চেয়ে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে অনুযায়ী পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচকেরা মুশফিক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, সোহাগ গাজী, মাহমুদউল্লাহ, এনামুল হক (বিজয়) ও রুবেল হোসেনের নাম দেন।
কিন্তু এঁদের মধ্যে আইপিএলের ফরম পূরণ করেননি শুধু মুশফিক। কেন করেননি, সেটি মুশফিকের কাছ থেকে সরাসরি জানা সম্ভব হয়নি। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইপিএলের দলগুলোর বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আগ্রহ কম বলেই নিজেকে নিলামে ওঠাতে রাজি হননি মুশফিক।