আইপিএলে ওয়াকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছেন আগেই, যদিও এবার নাইট রাইডার্সে নেই। তবে অনেক পরে হলেও ওয়াকার ইউনুস অনুসরণ করলেন সাবেক সতীর্থের পদাঙ্ক। অভিষেকের অপেক্ষায় থাকা আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের বোলিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন এই পেসার। ওয়াকার অবশ্য সানরাইজার্সে আসার কৃতিত্বটা কোচ টম মুডিকেই দিচ্ছেন, ‘টম সেই খেলোয়াড়ি জীবন থেকেই আমার বন্ধু। সে আমার কাছে জানতে চেয়েছিল আমি আসব কি না। আমি রাজি হয়ে যাই।’২০১১ সালে পাকিস্তানের কোচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর সাবেক এই ফাস্ট বোলার কাজ করেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল রুহানা রয়্যালসের হয়েও। একটা লক্ষ্যও ঠিক করে ফেলেছেন এর মধ্যেই, ‘আমি ইশান্ত শর্মার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। এখনকার চেয়ে আরও ভালো বল করার সামর্থ্য তার আছে।’ ওয়েবসাইট।