আইপিএলে টাইগারদের মধ্যে শুধু সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই নিলামে নাম ছিল তামিম ইকবালের। কিন্তু বাংলাদেশের এই সহ-অধিনায়ককে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ। আজ নিলামের শেষ দিনে তোলা হয়েছিল মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, আবদুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, শফিউল ইসলাম, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও রকিবুল হাসানকে। কিন্তু কাউকেই কেনেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো!আইপিএলের চতুর্থ আসরে টাইগারদের মধ্যে রইলেন কেবল সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ককে গতকাল নিলামের উদ্বোধনী দিনেই কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। লটারিতে নাম আসার পর সাকিবের ডাক শুরু করে পুনে ওয়ারিয়র্স। এরপর নাইট রাইডার্সের সঙ্গে লড়াইয়ে প্রথমে ১০ হাজার ও পরে ২৫ হাজার ডলার করে বাড়তে বাড়তে সেটি থামে ৪ লাখ ২৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় দামটা প্রায় তিন কোটি টাকা! ওয়েবসাইট।