আইপিএলে ডোপ কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জেরবার আইপিএল। নতুন করে যোগ হলো ডোপপাপের কলঙ্ক। কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রদীপ সাংগুয়ান ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। গত আইপিএলের শুরুর আগে দৈবচয়ন ভিত্তিতে নেওয়া পরীক্ষায় ধরা পড়েন। একটা ভরসা অবশ্য পাচ্ছেন ২২ বছর বয়সী দিল্লির পেসার। রাজ্যদল দিল্লি তাঁর পাশেই আছে। এই মুহূর্তে কাঁধে একটা অস্ত্রোপচার করতে ইংল্যান্ডে আছেন সাংগুয়ান। এই খরচটাও দিচ্ছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। তারা স্বীকার করেছে আগে থেকেই ব্যাপারটা জানত। তবে ব্যাপারটার সুরাহা না হওয়ার আগ পর্যন্ত দিল্লি দলে আর খেলতে পারছেন না সাংগুয়ান। ওয়েবসাইট।