আইপিএলে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। পুনে ওয়ারিয়র্স তামিমকে বিষয়টি নিশ্চিত করেছে। পুনের অষ্ট্রেলিয়ান জেমস হোপস আঘাত জনিত কারণে খেলতে পারবেন না। তার জায়গাতেই সুযোগটা পাচ্ছেন তামিম। এর আগে আইপিএলের নিমালে নাম উঠলেও অবিক্রিতই ছিলেন বাংলাদেশের এই ওপেনার। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে টানা চার ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে পুনের নজরে আসেন তামিম।পুনে ওয়ারিয়র্স কাল সোমবার তামিমকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানান গেছে। এদিকের পুণের এক কর্মকর্তা ভারতের আনন্দবাজার পত্রিকাকে জানায়, ‘তামিমের সঙ্গে কথা হয়েছে। তবে যেহেতু ও হোপসের বদলি হিসেবে আসছে, তাই তাঁকে দলে নেওয়ার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই।’তামিমের আগে আইপিএলে খেলেছেন মোহাম্মদ আশরাফুল (মুম্বাই ইন্ডিয়ান্স), আব্দুর রজ্জাক (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মাশরাফি বিন মুর্তজা (কলকাতা নাইট রাইডার্স) ও সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স)। এবারই প্রথম আইপিএলে খেলতে যাচ্ছেন তামিম।