আইপিএলে নেই ডেকান চার্জার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ আইপিএলের শিরোপা জিতেছিল ডেকান চার্জার্স। গত মৌসুমে অবশ্য শেষের এক ধাপ উপরে থেকে আইপিএল শেষ করেছিল তারা। কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন, ক্যামেরন হোয়াইটদের এই দলটাকেই এবার বাদ দিয়ে দিয়েছে আইপিএলের মালিক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই গতকাল জানিয়েছে, বেশ কিছু খেলোয়াড়ের বেতন পরিশোধ না করাসহ আরও কিছু অনিয়মের অভিযোগেই ডেকান চার্জার্সের স্বত্ব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মে মাস থেকেই নাকি এই বকেয়া নিয়ে দেনদরবার চলছিল ডেকান কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের মধ্যে। গণমাধ্যমপ্রতিষ্ঠান ডেকান ক্রনিকল হোল্ডিংস ১০ কোটি ৭০ লাখ ডলারে কিনেছিল হায়দরাবাদভিত্তিক এই দলকে। ওয়েবসাইট।স্বত্ব বাতিল করার এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য আদালতের শরণাপন্ন হয়েছে ডেকান চার্জার্স।