আইপিএলে পাকিস্তানকে চান আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট সম্পর্কে। ২০০৭ সালের পর থেকে ভারতের মাটিতে পাকিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) পাকিস্তানের খেলোয়াড়েরা ব্রাত্য হয়ে আছেন। আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের ওপর ভারতের এই অঘোষিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াসিম আকরাম। পাকপ্যাশনডটকমকে আকরাম বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা যখনই একসঙ্গে বা প্রতিপক্ষ হিসেবে খেলে, অনেকেরই তা মনোযোগ আকর্ষণ করে; বিশেষ করে এই উপমহাদেশে। আশা করছি, ভবিষ্যতে পাকিস্তানি খেলোয়াড়েরা আইপিএলে অংশ নিতে পারবে।’ ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর আইপিএলে জায়গা হয়নি পাকিস্তানি খেলোয়াড়দের। ওয়েবসাইট।