প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়া-কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য চেন্নাই ও রাজস্থান নিষিদ্ধ হয়েছিল আগেই। আইপিএলের সামনের আসর থেকে সে জায়গা নিতে যাচ্ছে পুনে ও রাজকোট। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত আইপিএলে অংশ নিয়েছিল পুনে, এবার নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে আবার ফিরছে। পরের দুই বছরের জন্য এ দুটি দলের স্বত্ব বিক্রি হয়েছে। ১৬ কোটি রুপি দিয়ে পুনের মালিকানা কিনেছে গোয়েঙ্কা গ্রুপের প্রতিষ্ঠান নিউ রাইজিং। আর রাজকোটের মালিকানা কিনতে মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ইনটেক্সের লেগেছে ১০ কোটি রুপি। রয়টার্স।