আইপিএলে ম্যাচ পাতানোর ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের একটা বড় ক্ষেত্র আইপিএল—এমন ধারণা অনেকেরই। শঙ্কাটা এবার উঠে এল আইসিসির দুর্নীতি দমন কমিশনের স্বাধীন পর্যালোচনা প্রতিবেদনে। গত বুধবার আইসিসির নির্বাহী বোর্ডের সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। বাট-আসিফ-আমিরদের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর স্বাধীন এই পর্যালোচনা কমিটি গঠন করেছিল আইসিসি।পর্যালোচনা প্রতিবেদনটি তৈরি করেছেন কমিশনার হংকংয়ের সাবেক সলিসিটর জেনারেল বারট্র্যান্ড ডি স্পেভিল। ৩৩ পৃষ্ঠার প্রতিবেদনে স্পেভিল জানিয়েছেন, পর্যালোচকদের মতামত হলো, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান স্যার পল কনডনও একবার আইসিসির সভায় বলেছিলেন, ‘শারজার পর ক্রিকেটের দুর্নীতির সবচেয়ে বড় হুমকি বয়ে এনেছে আইপিএল।’ ওয়েবসাইট।