আইপিএলে সাকিবের দাম ৩ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হলেন সাকিব আল হাসান। বাংলাদেশি মুদ্রায় দামটা তিন কোটি টাকা! বেঙ্গালুরুর নিলামে গতকাল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স আগামী দুই মৌসুমের জন্য এই দামে কিনে নিয়েছে বাংলাদেশের ক্রিকেট অধিনায়ককে।লটারিতে নাম আসার পর সাকিবের ডাক শুরু করে পুনে ওয়ারিয়র্স। এরপর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লড়াইয়ে প্রথমে ১০ হাজার ও পরে ২৫ হাজার ডলার করে বাড়তে বাড়তে সেটি থামে ৪ লাখ ২৫ হাজার ডলারে। নিলামে নাম থাকলেও বাংলাদেশের সহ-অধিনায়ক তামিম ইকবালকে কাল কেউ ডাকেনি।