আইপিএলেও ম্যাচ ফিক্সিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নতুন নয়। এ নিয়ে নানা অভিযোগ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ নিয়ে এবং অনেককে এর জন্য জরিমানাও গুনতে হয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ত আসর আইপিএল নিয়েও এমনই অভিযোগ উঠেছে।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে আজ সোমবার ভারতের একটি টেলিভিশন চ্যানেল এ অভিযোগ তুলেছে। ওই চ্যানেল তাদের লুকানো ক্যামেরায় ম্যাচ গড়াপেটার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের চিত্র ধারণ করেছে বলে দাবি করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে যদি ওই চ্যানেলের দাবির সত্যতা পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ওই চ্যানেল আরও দাবি করে এবারের আইপিএল নয়, দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটেও ম্যাচ ফিক্সিং হয়। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকেন নারীরা।ভারতের আন্তর্জাতিক তারকা ক্রিকেটার এবং একটি দলের বিদেশি অধিনায়ক ম্যাচ গড়াপেটায় যুক্ত বলে টেলিভিশন চ্যানেলটি দাবি করেছে।