আইপিএলেও 'চ্যাম্পিয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আর দর্শকের হৃদয় জিতেছে ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’। ক্যারিবীয় অলরাউন্ডারের নাচ ও গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে ভারতে। এই জনপ্রিয়তাই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে আনছে গানটিকে। আজই মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে নবম আইপিএলের। রণবীর সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন আমেরিকার পপতারকা ক্রিস ব্রাউন। ডোয়াইন ব্রাভোকেও একটু দেখা যাবে, ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানটি গাইতে। তালে তালে নাচবেনও। গুজরাট লায়নসের ক্রিকেটার ডোয়াইন জন ব্রাভো হয়ে উঠবেন ‘ডিজে ব্রাভো’। আইবিএন।