আইপিএলের অবমাননা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের ‘অতিব্যবসায়ী’ নীতির বিরুদ্ধে সংবাদমাধ্যমে বারকয়েক মুখ খুলেছেন সে দেশের ক্রীড়ামন্ত্রী এম এস গিল। এবার আর কথা নয়, আইপিএল ও এই টুর্নামেন্টের টাইটেল স্পনসর ডিএলএফকে চিঠি দিয়ে সতর্ক করে দিল ক্রীড়া মন্ত্রণালয়।আইপিএল ও ডিএলএফের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতের নাম বিক্রি করছে এবং ‘ইন্ডিয়া’ শব্দটির অবমাননা করছে। অবিলম্বে আইপিএল ও ডিএলএফ যদি তাদের ভূমিকা না বদলায়, দুই পক্ষের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।আইপিএলের টাইটেল স্পনসর ডিএলএফের যে লোগোটি টুর্নামেন্টে ব্যবহার করা হচ্ছে সেখানে স্পষ্ট লেখা—বিল্ডিং ইন্ডিয়া; ভারত নির্মাণ করছি। মানে ডিএলএফ এখন ভারত বানাচ্ছে! এ বাক্যটি নিয়েই আপত্তি ক্রীড়া মন্ত্রণালয়ের।সম্প্রতি এলাহাবাদের উচ্চ আদালত ‘ভারতের জাতীয় সম্মানহানি প্রতিরোধ অধ্যাদেশের’ বলে কোনো সংস্থার এ জাতীয় বিজ্ঞাপন দেওয়াকে বেআইনি বলে ঘোষণা করেছেন। ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় মনে করছে, ডিএলএফ এবং আইপিএল উভয় কর্তৃপক্ষই আদালতের এ নির্দেশ অমান্য করছে।এ ছাড়া ডিএলএফের এই লোগো আঁকা থাকছে প্রতিটি ম্যাচের বোলিং মার্কে। যেটার ওপর দিয়ে বোলাররা দৌড়ে যাচ্ছেন, আসছেন। বারবার তাই পদদলিত হচ্ছে ‘ইন্ডিয়া’ শব্দটি। ওয়েবসাইট।