আইপিএলের ইংলিশ জটিলতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তাজনিত কারণে তৃতীয় আইপিএলে নাও অংশ নিতে পারেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এবার আইপিএল খেলার কথা সাতজন ইংলিশ ক্রিকেটারের। কিন্তু দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনের হুমকির পর এখন তাঁরা ভারতে নাও যেতে পারেন।শঙ্কা ইংল্যান্ডের একার নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনগুলো নিরাপত্তার ব্যাপারগুলো খুঁটিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করেছিল। কমিশনের প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। তবে সেটি টেলিগ্রাফ-এর হাতে পৌঁছে বলে দাবি করেছে পত্রিকাটি। সেখান থেকেই তারা জানিয়েছে, কমিশনের প্রতিবেদন বলছে, ভারতে নিরাপত্তা পরিস্থিতি ইতিবাচক নয়।তবে এখনো নিজেদের করণীয় ঠিক করেননি আইপিএলে খেলার অপেক্ষায় থাকা পিটারসেন, মরগান, কলিংউডসহ সাত ইংলিশ ক্রিকেটার।১২ মার্চ মুম্বাইয়ে শুরু হওয়ার কথা আইপিএলের তৃতীয় আসর। ওয়েবসাইট।