আইপিএলের চেয়ে বেশি
ক্রিকেট-দুনিয়ার কাছে আইপিএল সবচেয়ে বেশি জনপ্রিয়, নাকি বিশ্বকাপ? ক্রিকেট-দুনিয়া বলতে তো আসলে ভারতের নামটাই চলে আসে আগে। সেই ভারতের যে শহরগুলোয় গত আইপিএল হয়েছিল, তার মধ্যে ছয় শহরে চালানো জরিপের ফল বলছে—আইপিএলের উদ্বোধনী ম্যাচের চেয়ে এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখেছে ১১ শতাংশ বেশি দর্শক। বাংলাদেশ-ভারতের উদ্বোধনী ম্যাচের টেলিভিশন পিক রেটিং ছিল ১২.৪৮ শতাংশ। বেসরকারি মিডিয়া গবেষণাপ্রতিষ্ঠান টিএএম জানিয়েছে, উদ্বোধনী ম্যাচ ইএসপিএন, স্টার স্পোর্টস, স্টার ক্রিকেট ও দূরদর্শনে দর্শক রেটিং ছাড়িয়ে গেছে ৭.৮ শতাংশ। ভারতের ওই ছয়টি শহরের প্রায় ২৭.৪ মিলিয়ন গ্রাহকের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, উদ্বোধনী ম্যাচে ভারতের ছয়টি শহরের মধ্যে টিভিআর (টেলিভিশন দর্শক রেটিং) ছিল সবচেয়ে বেশি বেঙ্গালুরুতে (৯.১৭)। মুম্বাইয়ে ৯.১৪, কলকাতায় ৭.৭, দিল্লিতে ৭.৬৫, হায়দরাবাদে ৬.৪৩ ও চেন্নাইয়ে ৪.৯৪ শতাংশ। ওয়েবসাইট।