আইপিএলের ছুটিতে সাকিব ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আইপিএলের মাঝপথে মায়ের অসুস্থতার কারণে ঢাকায় ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। ফিরে এলেন এবারও। তবে দিন তিনেকের জন্য কাল তিনি ঢাকায় এসেছেন মূলত ছুটি কাটাতে।প্রায় দুই মাসের টুর্নামেন্ট আইপিএল। খেলোয়াড়েরা যেন ক্লান্ত হয়ে না পড়েন, সে জন্য টুর্নামেন্টের মাঝপথে দু-তিন দিনের ছুটি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের। ছুটি কাটাতে ভারতের বাইরে গেলে নাকি দেওয়া হচ্ছে বিমানের টিকিটও। সাকিব এই সুযোগটাই নিয়েছেন। সঙ্গে সামান্য অসুস্থতাও আছে। ফ্লুতে আক্রান্ত তিনি। সে জন্যই বিশ্রাম নিতে ঢাকায় আসা। সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে পৌঁছে আজ ও আগামীকাল ঢাকাতেই থাকবেন সাকিব। কলকাতায় ফিরে যাবেন ১১ মে।