আইপিএলের টাকা পেতে ঝামেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জৌলুস যেমন আছে, আইপিএলের টাকাও তেমন আছে। এরই সমান্তরালে আছে টাকাপয়সা নিয়ে ঝামেলাও! ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) দাবি করেছে, আইপিএল কিছু বিদেশি খেলোয়াড়ের চুক্তিকে সম্মান দেখায়নি। বুঝিয়ে দেয়নি পাওনা টাকা। ‘ভারতের ক্রিকেট বোর্ড কিছু কিছু বিদেশি খেলোয়াড়কে ক্ষতিপূরণ দিতে চুক্তিবদ্ধ ছিল। তারা টাকা পেতে সম্প্রতি ফিকার সঙ্গে যোগাযোগ করেছে’—ফিকার বিবৃতিতে বলা হয়েছে এমনই। ঠিকমতো টাকা না পাওয়া খেলোয়াড়দের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ ও ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ানও।এ নিয়ে ফিকা গত মাসে নাকি আইপিএলের সভাপতি চিরায়ু আমিনের সঙ্গে যোগাযোগও করেছে। তবে এতে কিছুই হয়নি। ‘টাকা পাওয়ার জন্য খেলোয়াড়েরা চেষ্টা করেছে। কিন্তু কোনো কাজ তো হয়ইনি, এমনকি আইপিএল বা বিসিসিআই তাদের সঙ্গে যোগাযোগও করেনি’—ফিকার বিবৃতিতে অভিযোগের সুর। এএফপি।