আইপিএলের নিলামে শুধু সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে থাকছেন শুধু সাবিক আল হাসান। বাদ পড়ে গেছেন শাহরিয়ার নাফীস। ৯৭ জনের তালিকায় ছিল এ দুজনের নাম। কিন্তু গতকাল তালিকাটা ৫১ জনে নামিয়ে আনা হয়েছে এবং তাতে কপাল পুড়েছে শাহরিয়ারের। আইপিলের ওয়েবসাইটের রবাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, দলগুলোর চাহিদার ভিত্তিতেই ৫১ জনের ওই তালিকা, যেটিতে কোনো ইংলিশ ক্রিকেটার নেই। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ১১ জন, দক্ষিণ আফ্রিকার নয়জন, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের আটজন করে, পাকিস্তানের সাতজন, নিউজিল্যান্ডের চারজন আছেন। বাংলাদেশের মতো কানাডা, হল্যান্ড ও জিম্বাবুয়ের একজন করে। নিলাম ১৯ জানুয়ারি। ক্রিকইনফো।