আইপিএলের ম্যাক্সওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ৪৩ বলে ৯৫, দ্বিতীয় ম্যাচে ৪৫ বলে ৮৯। কাল তৃতীয় ম্যাচে ঠিক প্রথম ম্যাচের পুনরাবৃত্তি—৪৩ বলে ৯৫। এই হচ্ছেন এবারের আইপিএলের গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ব্যাটের কালবৈশাখীতে তাঁর দল মোহালিও (কিংস ইলেভেন পাঞ্জাব) রীতিমতো উড়ছে। কাল হায়দরাবাদকে (সান রাইজার্স হায়দরাবাদ) ৭২ রানে হারিয়ে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়। ৯ ছক্কা ও ৫ চারে ম্যাক্সওয়েলের ৯৫ রানের ইনিংসে মোহালি পায় ৬ উইকেটে ১৯৩ রানের পুঁজি। বালাজির তোপের মুখে শিখর ধাওয়ানের হায়দরাবাদ ১২১ রানেই অলআউট। বালাজি ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে ম্যাচসেরা ম্যাক্সওয়েলই। তথ্যসূত্র: ক্রিকইনফো।