আইভরি কোস্টের দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএ কাপ আর চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে চেলসি থেকে বিদায় নিয়েছেন। দিদিয়ের দ্রগবার নতুন ঠিকানা কী হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে এরই মধ্যে জাতীয় দলে ফিরে আবারও গোল করলেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। তাঁর আর সলোমন কালুর গোলে তাঞ্জানিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে আইভরি কোস্ট। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে গত দুই দিনে জয় পেয়েছে ক্যামেরুন, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া ও সুদান। ড্র করেছে মরক্কো ও দক্ষিণ আফ্রিকা। গত ফেব্রুয়ারিতে আইভরি কোস্টকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপ জেতা জাম্বিয়াকে হারিয়েছে সুদান। ওয়েবসাইট।