আইভরিয়ান কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই হারের কোনো সান্ত্বনা হয় না। তার পরও এক সতীর্থকে জড়িয়ে ধরে সেই চেষ্টা করলেন আইভরিকোস্ট গোলরক্ষক ব্যারি কোপা l এএফপি
এই হারের কোনো সান্ত্বনা হয় না। তার পরও এক সতীর্থকে জড়িয়ে ধরে সেই চেষ্টা করলেন আইভরিকোস্ট গোলরক্ষক ব্যারি কোপা l এএফপি

এই বিশ্বকাপে প্রথমবার সেরা একাদশে দিদিয়ের দ্রগবা, খেললেন পুরো সময়। ভাই হারানোর শোক সামলে মাঠে নামলেন ইয়াইয়া তোরে ও কোলো তোরে। ফোর্তালেজার গ্যালারিভরা ব্রাজিলিয়ানরা ম্যাচজুড়ে সমর্থন দিয়ে গেলেন তাঁদের, প্রতিপক্ষ উপহার পেল দুয়ো। মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিল ইতিহাস, কিংবা মাত্র কয়েক মুহূর্ত!
কিন্তু দুর্ভাগ্যের একটি মুহূর্তেই সব শেষ। রেফারির একটি ভুল, একটি পেনাল্টি, ঠান্ডা মাথায় প্রতিপক্ষের গোল। স্বপ্নপূরণের ম্যাচটিই কয়েক মুহূর্তের ব্যবধানে হয়ে গেল দুঃস্বপ্ন। দুয়ার ছুঁয়েও ঢোকা হলো না দ্বিতীয় রাউন্ডের আঙিনায়, নকআউট স্বপ্ন অধরাই রইল আইভরিকোস্টের!
আগের দুটি বিশ্বকাপেও বিদায় নিতে হয়েছিল গ্রুপপর্ব থেকে। তবে দুবারই খেলতে হয়েছিল মৃত্যুকূপে। ২০০৬ বিশ্বকাপে গ্রুপসঙ্গী ছিল আর্জেন্টিনা, হল্যান্ড ও সার্বিয়া-মন্টেনেগ্রো, গত বিশ্বকাপে গ্রুপসঙ্গী ব্রাজিল, পর্তুগাল ও উত্তর কোরিয়া। গ্রুপ কঠিন বলে তাই সান্ত্বনা কিছু ছিল না পারার। কিন্তু এবার গ্রুপ ছিল অপেক্ষাকৃত সহজ, মঞ্চও ছিল প্রস্তুত। িগ্রসের বিপক্ষে প্রয়োজন ছিল স্রেফ একটা ড্র। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বদিল খেলোয়াড় উইলফ্রিড বনির গোল আইভরিয়ানদের নিয়ে গিয়েছিল স্বপ্নছোঁয়ার খুব কাছে। কে ভাবতে পেরেছিল, এত কাছে হয়ে যাবে কত দূরে!
যোগ করা সময়ের খেলা চলছে তখন। আইভরিকোস্টের বক্সে বলে শট নিতে গিয়ে নিজের বাঁ পা মাটিতে আটকে গেল গিওর্গস সামারাসের। ঠিক পেছনেই প্রায় গা ঘেঁষে ছিলেন আইভরিকোস্টের জিওভান্নি সিও। সামারাসের সঙ্গে মোটেও লাগেনি সিওর, কিন্তু গ্রিক ফরোয়ার্ড যেভাবে নাটকীয়ভাবে পড়ে গেলেন, তাতেই পেনাল্টির বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। এরপর? ইয়াইয়া তোরের প্রতিক্রিয়াই বলে দেয় সবকিছু, ‘ওই মুহূর্তে প্রতিপক্ষ পেনাল্টি পেলে কেমন লাগে! দারুণ আশায় ছিলাম আমরা...এভাবে হারলে কেমন লাগে...কী বলা যায়...ভাষা নেই!’ ফিফাডটকম, ইয়াহু।