আইমান-এলিনা চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বাংলাদেশ গেমসের ফাইনালে নিজেকে চিনিয়েছিলেন তরুণ শাটলার আইমান ইবনে জামান। জাতীয় চ্যাম্পিয়ন এনামুল হককে হারিয়ে জিতেছিলেন পুরুষ এককের সোনা। সিলেটে ৩৩তম জাতীয় চ্যাম্পিয়নের ফাইনালে সেই এনামুলকেই পেলেন আইমান। ধারাবাহিকতা ধরে রেখে পরশু জাতীয় প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হলেন আইমান। ফাইনালে ৩-২ সেটে হারিয়েছেন এনামুলকে। মহিলা এককে শাপলা আক্তারকে হারিয়ে চার বছর পর আবার চ্যাম্পিয়ন এলিনা সুলতানা। ফাইনালে তিনি শাপলাকে হারিয়েছেন ৩-২ সেটে।