আইমান-এলিনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাল শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান ও এলিনা সুলতানা। কাল পুরুষ এককের প্রথম রাউন্ডে আইমান ২১-৬, ২১-১৫ পয়েন্টে মালদ্বীপের নাসিও শারফুদ্দিনকে এবং মহিলা এককে এলিনা ২১-৮, ২১-৩ পয়েন্টে নেপালের মিনা শ্রেষ্ঠাকে হারিয়েছেন।