আইরিশদের উচ্চাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের তুলনায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কালকের আবহটা বাংলাদেশ দলের জন্য ছিল একটু অচেনা। গেটের সামনে দর্শকদের সেই ভিড়টা নেই। রোদের তাপ নেই। ঠান্ডা আবহাওয়া, সকালের দিকে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ল যেন। বাংলাদেশের চেয়ে এই কন্ডিশন আয়ারল্যান্ডেরই পরিচিত হওয়ার কথা বেশি।দুপুরে অনুশীলনে এসে আইরিশ উইকেটকিপার-ব্যাটসম্যান নিয়াল ও’ব্রায়েন ঠিক এই কথাটাই বললেন, ‘আজ (গতকাল) তো মেঘাচ্ছন্ন আবহাওয়া...অনেকটা আমাদের দেশের মতোই। খুব একটা গরম নেই। এই কন্ডিশন আমাদের জন্য ভালো।’সবকিছুই যখন নিজেদের মতো মনে হচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ উৎ সব ভণ্ডুল করে দেওয়ার স্বপ্ন দেখতেই পারে আয়ারল্যান্ড। একটু কৌতুক মিশিয়ে ও’ব্রায়েন সেটা বললেনও, ‘আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। বাংলাদেশের উৎ সব নষ্ট করে দিতে আমরা প্রস্তুত। দলে কয়েকজন কাউন্টি ক্রিকেটার থাকলেও আমরা ওই ৫-৬ জনের ওপরই নির্ভর করছি না। আমরা ১৫ জনের দল, মাঠে ১১ জন খেললেও সবাই তাদের সমর্থন করবে। কাউন্টি খেলার এটাই হলো সুবিধা।’বাংলাদেশে এসে আয়ারল্যান্ডের সর্বশেষ অভিজ্ঞতাটা সুখকর নয়। তবে ৩-০-তে সিরিজ হারের ওই ঘটনা ২০০৮ সালে। মাঝে গত বছর বাংলাদেশও তাদের কাছে একটা ম্যাচ হেরেছে আয়ারল্যান্ডে গিয়ে। বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে ও’ব্রায়েন আত্মবিশ্বাস খুঁজছেন বেলফাস্টের ওই ম্যাচ থেকে, ‘গত সফরে ৩-০-তে হারলেও আমরা খুব আত্মবিশ্বাসী। আর ওই সিরিজটা হয়েছে অনেক দিন হলো। এ রকম অপরিচিত কন্ডিশনেও ঢাকায় পৌঁছানোর ৩৬ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলতে হয়েছিল। সেসব এখন অতীত। গত কয়েকটা ম্যাচের মধ্যেই তো আমরা বাংলাদেশকে হারিয়েছি।’বাংলাদেশের কন্ডিশনে আইরিশদের জন্য হুমকি হওয়ার কথা স্পিনাররা। ও’ব্রায়েন সেটা মানছেন, ‘বাংলাদেশের স্পিন আক্রমণটাই মূল হুমকি আমাদের জন্য। রাজ্জাক-সাকিব ভালো বোলার, তাদের আমরা সমীহ করেই খেলব। তাদের সেটা প্রাপ্যও। তবে একই সঙ্গে আমরা কিছুটা আক্রমণাত্মকও থাকব।’কেনিয়া ও কানাডা এর মধ্যেই বিশ্বকাপের তিক্ত স্বাদ পেয়ে গেছে। তার পরও ‘বড়’ ও’ব্রায়েন ছোটদের ‘বড় দল’ আয়ারল্যান্ডকে নিয়ে আশাবাদীই থাকছেন, ‘সহযোগী দেশগুলো বা তথাকথিত ছোট দেশগুলোর মধ্যে আমরাই সেরা এবং সেজন্য আমি গর্বিত। টুর্নামেন্টে ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে।’