আইরিশদের কাছে হারল উইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পেরিয়েছে প্রায় দেড় বছর। দুয়ারে উঁকিঝুঁকি মারছে আরেকটি বিশ্বকাপ। এবার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে শিরোপা ধরে রাখার মিশনে। সেই মিশনের প্রস্তুতিটা অবশ্য খুবই বাজেভাবে শুরু করল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। কিংস্টনের স্যাবাইনা পার্কে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। টিম মুরটাগ, অ্যালেক্স কুসাক ও কেভিন ও’ব্রায়েন দুটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখে ১১৬ রানে। আয়ারল্যান্ডের প্রত্যুত্তরও শুরু হয় বাজেভাবে, ১.২ ওভারে ৮ রান তুলতে বিদায় নেন উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। তবে ৪৯ বলে অপরাজিত ৪০ রান করে দলকে জিতিয়েই ফিরেছেন এড জয়েস। এএফপি।